সোমবার , ২৫ মে ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস: ১ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ

Spread the love

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম দিন আজ সোমবার (২৫ মে) দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে; সেই সাথে এসব এলাকায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এই ১০টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে অনতিবিলম্বে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঈদের দিনে ঘরমুখো মানুষের নদীপথের যাত্রা নিরাপদ রাখতে সব ধরনের নৌযানকে সতর্কতার সাথে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত