মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৮ ও ১৯ মার্চ শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংক খোলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

Spread the love

আগামীকাল ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশের ছুটি এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) ঈদের নির্ধারিত ছুটি থাকলেও পোশাকশিল্পের সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের কাজ নিরবচ্ছিন্ন রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন’ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

ব্যাংকিং কার্যক্রমের বিস্তারিত সময়সূচী ও এলাকা:

  • কার্যকর এলাকা: ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকা।
  • লেনদেনের সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকদের সাথে লেনদেন চলবে।
  • অফিস সময়: দুপুর ২টা পর্যন্ত ব্যাংক দাপ্তরিক কাজ চলবে।
  • নামাজের বিরতি: দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট শাখাগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তাদের বিধি মোতাবেক বিশেষ ভাতা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়েছে। এর ফলে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো জটিলতা তৈরি হবে না বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

গুগলকে রিকুয়েস্ট ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার

বাংলাদেশ-চীন বন্ধুত্বকে ‘অটুট’ বললেন স্পিকার

নতুন বাংলাদেশে গৎবাঁধা রাজনীতির দিন শেষ

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি ধীরগতি: ভোগান্তিতে ঘরমুখী মানুষ

সাজার মেয়াদ শেষ, তবুও মুক্তি নেই ১৪৭ বিদেশি বন্দির

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে

হাদি হত্যা: ফয়সাল নেই ভারতে, গ্রেপ্তারও হয়নি কেউ, বলছে মেঘালয় পুলিশ

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি