বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়—শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক ব্রিফিংকালে তিনি স্পষ্ট করে বলেন, “আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না।”

অতীতের উদাহরণ ও প্রশাসনের রূপরেখা শিক্ষকদের রাজনীতিমুক্ত করার প্রশ্নে প্রতিমন্ত্রী ২০০১ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি জানান, সেই সময় বরিশাল বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন পাবলিক কলেজের প্রিন্সিপালকে নিয়োগ দিয়ে তিনি প্রচলিত প্রথা ভেঙেছিলেন। তাঁর মতে, শিক্ষা বোর্ডগুলো কোনো ক্লাসরুম নয় বরং প্রশাসনিক কেন্দ্র। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আপনার কাজ ব্ল্যাকবোর্ড, চক এবং ডাস্টার নিয়ে শিক্ষার্থীদের পড়ানো। অ্যাডমিনিস্ট্রেশন চালানো আমাদের দায়িত্ব।”

দাবি আদায় ও রাজপথের রাজনীতি শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন যে, সরকার বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে। তবে দাবি আদায়ের জন্য রাজপথ দখল করার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। তিনি বলেন, “আমরা বুঝি কোনটা দিতে হবে এবং কোনটা দিতে হবে না। আমরা শিক্ষকদের পক্ষেই থাকি কারণ তাঁরাই মানুষ গড়ার কারিগর।” তিনি আশা প্রকাশ করেন যে শিক্ষকরা সরকারের এই বার্তাটি অনুধাবন করে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন।

উপস্থিত ব্যক্তিবর্গ ব্রিফিংকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত