বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন এই বিশিষ্ট ক্রীড়া সংগঠক। সে সময় দেশে রাজনৈতিক অস্থিরতা এবং তাঁর মায়ের অবরুদ্ধ থাকাকালীন পুত্রের মৃত্যুর ঘটনাটি দেশবাসীর মনে গভীর শোকের সৃষ্টি করেছিল। দিনটি স্মরণে কবরের পাশে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।



















