শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১০ দলীয় ঐক্যই বড় দলের ভয় হওয়ার কারণ: নাহিদ ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বড় রাজনৈতিক দল ১০ দলীয় ঐক্যের গণজোয়ার দেখে ভীত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় আয়োজিত এক নির্বাচনী গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা এক ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার জন্য অভ্যুত্থান করিনি; ইনসাফের বাংলাদেশ গড়াই ছিল শহীদের রক্তের মূল লক্ষ্য।” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে, তাদের সেই অপচেষ্টা ছাত্র-জনতা কঠোরভাবে প্রতিহত করবে।

ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিয়ে নাহিদ ইসলাম বলেন, এই এলাকা বর্তমানে তীব্র যানজট ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে। ১০ দলীয় জোট সরকার গঠন করলে ভাটারা ও বাড্ডা এলাকাকে এসব সংকট থেকে স্থায়ীভাবে মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। নিজের ‘শাপলা কলি’ প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি বলেন, বন্দুকের গুলি উপেক্ষা করে যারা রাজপথে লড়েছে, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত ঘরে ফিরবে না। সমাবেশে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার এবং জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত