সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন ও গণভোটে সরকার পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোট ছাড়াও বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, শ্রম সংস্কার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সরকার দৃঢ় হাতে প্রতিহত করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

এ সময় এক বছর দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাক্কালে ট্রেসি অ্যান জ্যাকবসন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাপ এলে নাম প্রকাশের হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের

বিজিবির অভিযানে ২০২৫ সালে ১,৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টির বেশি ভবন পুড়ে ছাই

নির্বাচনে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

রামিসা হত্যা: ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

বগুড়া-৬ আসনের সাবেক অবৈধ আওয়ামী সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার

২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ

ইরান-ইসরায়েল সংঘাত: বিভেদ সৃষ্টিতে আমেরিকা-ইসরায়েল তৎপর

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন