বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শুরু হলো দুর্গোৎসব আজ ষষ্ঠী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৪ ৫:০৯ পূর্বাহ্ণ

Spread the love

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ বুধবার ভোর ৬টা থেকে বেলতলায় চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী চলবে শারদীয় দুর্গোৎসব।

আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

এখন মণ্ডপে মণ্ডপে চলছে ষষ্ঠী পূজা, বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন। সঙ্গে ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনি।

সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। পালকি বা দোলায় দেবীর আগমন বা গমন হলে এর ফল হয় মড়ক। খাদ্যশস্যে পোকা-মাকড়ের আক্রমণ হবে ও রোগব্যাধি বাড়বে।

এছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফলাফল হয় ছত্রভঙ্গ। এটা সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে।

আগামীকাল বৃহস্পতিবার মহাসপ্তমী। আগামী শুক্রবার মহাষ্টমী ও শনিবার মহানবমী। তবে পঞ্জিকামতে, এবার শনিবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। বিজয়া দশমী উদ্‌যাপন করা হবে আগামী রোববার। সেদিন বিকেলে বিজয়া শোভাযাত্রা বের হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের আবেগঘন মতবিনিময়

১১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারি

এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

সরকারি কর্মচারীদের আন্দোলনে কড়া নিষেধাজ্ঞা: বাধ্যতামূলক অবসর বা বরখাস্তের বিধান

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন বাতিল

পরীক্ষা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: শিক্ষা উপদেষ্টা

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

https://amarbanglanews24.com/

বাবার মতো বাকশাল কায়েম করতে চেয়েছিলেন-জোনায়েদ সাকি

বাল্টিক সাগরে রাশিয়ার পারমাণবিক টহল অভিযান