শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমান শহীদ হাদি ও নজরুলের কবর জেয়ারত করলেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।

গত শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হওয়া তারেক রহমান ১১টা ২০ মিনিটে সেখানে পৌঁছান। ফুল দিয়ে শহীদ ওসমান হাদির কবরের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কবরের পাশে সূরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি মামুন আহমেদ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

কবর জিয়ারতের সময় নিরাপত্তার কড়া বেষ্টনী তৈরি করা হয়। তারেক রহমান গুলশান থেকে বনানী হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মগবাজার ফ্লাইওভার হয়ে শাহবাগের কাছে পৌঁছান। পথে তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরা গাড়ির সামনে স্লোগান দেন।

কবর জিয়ারতের পর তিনি নির্বাচন কমিশন ভবনের উদ্দেশ্যে রওনা দেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমের জন্য। এরপর ধানমন্ডির মাহবুব ভবনে শ্বশুরের বাসায় যান এবং এভারকেয়ার হাসপাতালে অবস্থানরত তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে গুলশানে ফিরবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘কমপ্লিট শাটডাউন’—প্রাথমিক শিক্ষকদের নতুন বার্তা

দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন তো বুমরাহ? 

প্রশাসনে আওয়ামী লীগের প্রভাব, দেশে জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক

এপ্রিলে জ্বালানির কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা: অবরোধ না তুললে ‘কঠোর জবাব’ ইরানের

এই শীতে ১০ দফা শৈত্যপ্রবাহের আশঙ্কা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

ওষুধের দামে বড় হস্তক্ষেপ: নতুন তালিকা অনুমোদন

গুলশানে আজ রাতে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক