বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা: দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে মাতৃভূমির মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তারেক রহমানের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচলে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে তিনি কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও তারেক রহমানের ফেরার সুযোগ হয়নি। আজকের এই প্রত্যাবর্তনের মাধ্যমে তার দীর্ঘ নির্বাসনের অধ্যায় শেষ হলো।

সর্বশেষ - অপরাধ