বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপি আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ায় দলীয় মনোনয়ন পাননি রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেলেও তিনি নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
রুমিন ফারহানা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি সম্মানের সঙ্গে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন এবং শিগগিরই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন এখনও তার সঙ্গে রয়েছে এবং ভোটের মাধ্যমেই তার প্রতিফলন দেখা যাবে।



















