মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিয়ে নিয়ে মাথাব্যাথা নেই মিমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৪ ৮:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এক সময় রাজনীতিতে নাম লিখেও সংসদ সদস্য নির্বাচন করে জয়ী হয়েছিলেন এই তারকা। তবে বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত মিমি।

এদিকে শুরু হচ্ছে দুর্গাপূজা। এবার পূজা মিমি কলকাতায় কাটাবেন । ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এই বছরও কসবার বাড়িতেই থাকব। এই পূজা আমরাই প্রথম শুরু করেছিলাম। লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে। মা-পাপাও এই পূজার সঙ্গে যুক্ত। উদ্বোধনী সংগীত থেকে শুরু করে তারা পূজার বিভিন্ন বিষয়ে যুক্ত থাকেন প্রতি বছর। প্রাথমিকভাবে পূজায় বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করলাম।’

এবারের পূজাও একাই কাটাবেন মিমি। তার সময়ের বেশির ভাগ নায়িকা বিয়ে করে সংসার করছেন। তবে বিয়ে নিয়ে কোনো মাথাব্যথা নেই মিমির। তাকে সঙ্গ দেয় প্রাণপ্রিয় পোষ্যরাও। ফলে তাকে কোনোরকম একাকীত্ব গ্রাস করে না, শুধু ঘুমিয়েই আনন্দে কাটাতে চান মিমি- এমনটিই জানালেন।

বিয়ে নিয়েও ভিন্নরকম এক বার্তা দিলেন মিমি। তিনি বললেন, ‘আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তা হলে তার থেকে শক্তিশালী মহিলা আর কেউ নেই। নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোয়ার ঘর আর পোষ্য সারমেয় ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমোতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি। এর বাইরে কিচ্ছু চাই না আমি। এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীন ভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল

সংসদে জ্বালানি সংকট নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

হামাস-ইসরায়েল শান্তিচুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের

ডেঙ্গু চিকিৎসায় প্রান্তিক হাসপাতালেও পর্যাপ্ত ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক