মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের উত্তর প্রদেশের মথুরায় ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনায় সাতটি বাস ও তিনটি প্রাইভেটকার পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা খুবই কম ছিল। এ অবস্থায় একের পর এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

তিনি বলেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই।

দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী, পুলিশ ও প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের সিএইচসি বালদেব ও জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মথুরার জেলা শাসক চন্দ্র প্রকাশ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, উদ্ধার কাজে ১২টির বেশি দমকল ইঞ্জিন ও ১৪টিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে ঘন কুয়াশাকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে, তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

 সূত্র: এনডিটিভি

সর্বশেষ - অপরাধ