রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সামনে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী দেশের বহু শ্রেষ্ঠ বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই ইতিহাস আমাদের বারবার সতর্ক করে দেয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, ছাত্র, যুব ও নারী সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের স্মরণে আলোচনা সভা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন

প্রাথমিক শিক্ষা থেকেই তদারকি ও নজর বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা উমামা ফাতেমার

আগামী সপ্তাহে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা স্বাস্থ্যমন্ত্রীর

ঢামেক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ: জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ

ইসরায়েলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তেই নেতানিয়াহুর মনে রাখা উচিত

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

বাহুবলে জমি বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

পুলিশ সেবা দিতে বাধ্য, সেবা পাওয়া জনগণের অধিকার

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিলেন