রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৫ বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে, তবে সেই পথে নানারকম বাধা আসছে। রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, সাইবারওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপিই দেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম। অভিযোগ করে তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ তৈরি করতে চায়। “আমরা ধর্মভীরু, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না।”

তরুণ সমাজের মনোভাব পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন সবাই পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের ধারণা সবার মধ্যে এসেছে। তাই পুরোনো ধাঁচের রাষ্ট্র কাঠামো আর উপযোগী নয়।” বিএনপিকে নতুন চিন্তার আলোকে পুনর্গঠনের বিষয়েও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই প্রতিষ্ঠানগুলো নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন। ছাত্রদলকে নতুন চিন্তার আলোকে তৈরি করার দায়িত্বও দেওয়া হচ্ছে।

তারেক রহমানের ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এটি প্রমাণ করে বিএনপি একটি অ্যাডভান্সড রাজনৈতিক দল। বিএনপিকে নেগেটিভ রাজনৈতিক দল হিসেবে দেখানোর অপচেষ্টা ভেঙে দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের সব ভালো অর্জন বিএনপির অবদান। “আমরা যুগসন্ধিক্ষণে আছি। অনেক বাধা আছে, তা পেরিয়ে সাফল্য অর্জন করতে হবে। সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে পিছিয়ে পড়তে হবে।”

বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রদলের ব্যর্থতার কারণ হিসেবে তিনি জানান, ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি কম থাকায় তারা ভালো করতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম বাড়ানোর ওপর তিনি জোর দেন।

সবশেষে তিনি বলেন, ‘দেশ গড়ার কর্মসূচি’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত ভাবনার প্রতিফলন। পরিবর্তন সবারই চাওয়া, নতুন রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয়তা এখন স্পষ্ট

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩ দফা দাবিতে কঠোর অবস্থান সাদিক কায়েমের

ট্রাম্পের আলোচনার দাবি বনাম ইরানের কঠোর প্রত্যাখ্যান

ত্রয়োদশ সংসদের সমাপনীতে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

এইচএসসি ফল প্রকাশ: পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ

ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে ‘বট বাহিনী’: শিক্ষামন্ত্রী

জামায়াত আমীরের কণ্ঠে প্রবাসীদের ভোটাধিকার ও আগামী নির্বাচন ভাবনা

অদৃশ্য কারণে আটকে আছে সরকারি এলপিজি প্রকল্প: সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন: স্বস্তিতে আন্তর্জাতিক বাজার

পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

গণপরিবহনে তারেক রহমান, বিনয়ী জীবনযাপনের ছবি ভাইরাল