বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সব প্রতিবন্ধীকে সরকারি সেবার জন্য নিবন্ধনে আনার উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ

Spread the love

সরকারি সেবা নিশ্চিত করতে দেশের সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বুধবার সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

শারমীন এস মুরশিদ বলেন, দেশে ঠিক কতজন প্রতিবন্ধী আছেন, তা নির্ভুলভাবে জানার জন্য সবাইকে নিবন্ধনের আওতায় আনা জরুরি। এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। তিনি অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাইকে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের নিবন্ধন নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খানসহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ২০ প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। একই স্থানে তিন দিনব্যাপী প্রতিবন্ধী উন্নয়ন মেলা ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে, যেখানে ৩২টি সংগঠন অংশ নিয়েছে

সর্বশেষ - অপরাধ