বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইডেন শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে সড়ক অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে সহশিক্ষা অন্তর্ভুক্তির বিরোধিতা করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের সামনে আজিমপুর–নীলক্ষেত সড়কে অবস্থান নিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—‘তোমার দাবি আমার দাবি, ৫ দফা’, ‘সহশিক্ষার ঠিকানা, ইডেনে হবে না’ ইত্যাদি।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো—
১. ইডেনকে নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।
৩. বিশ্ববিদ্যালয়ের সময় ১টা–৭টা নয়, ২৪ ঘণ্টা খোলা রাখা।
৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা; ইন্টারমিডিয়েট চালু না করা।
৫. ইডেন কলেজকে একটি ফ্যাকাল্টিতে রূপান্তর না করে পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে গঠন করা।

সর্বশেষ - অপরাধ