শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রীলঙ্কায় দুর্যোগের মধ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার বার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ

Spread the love

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকা বাদুল্লা ও নুয়ারা এলিয়ায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় অন্তত ৬০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কারণে কিছু সড়ক ও যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সরকারি অফিস ও স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী, জলাধার ও সড়ক প্লাবিত হওয়ায় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে।

কলম্বোর বাংলাদেশ হাইকমিশন জরুরি বার্তায় বাংলাদেশিদের সতর্ক করেছেন। বার্তায় বলা হয়েছে, সব বাংলাদেশি পর্যটক নিরাপদ আশ্রয়ে থাকুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন। হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। জরুরি হটলাইন নম্বর: +৯৪ ৭১ ৭৬০ ৬৩৯৪, +৯৪ ৭১ ৩৬৮ ০৪৬১।

হাইকমিশন বিশেষভাবে অনুরোধ করেছে, কোনো বাংলাদেশি পর্যটক যদি আটকে পড়েন বা যাত্রাপথে সমস্যায় পড়েন, হটলাইনে যোগাযোগ করে সহায়তা নিন। তাদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ