বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনার সাজায় রাজনৈতিক হস্তক্ষেপ নেই: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার ২১ বছরের সাজায় কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ নেই। বৃহস্পতিবার ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ৯০-এর গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একটি প্লট বরাদ্দের মামলায় আদালত হাসিনার আমলে গড়া ট্রাইব্যুনাল এবং স্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাজা দিয়েছে, তাই কোনো প্রভাবিত করার সুযোগ নেই। তিনি জাতীয় পার্টি ও অতীত সরকারের নীতির সমালোচনা করে বলেন, ‘হাসিনোমিক্স’ অর্থনীতির কারণে দেশ সাড়ে ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ সমস্যার মুখে পড়েছে। বর্তমান ও আগামী নির্বাচিত সরকারের জন্য এই পরিস্থিতি মোকাবেলার নির্দেশনা দিয়েছেন রিজভী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত