বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগুনে পুড়ে ছাই কড়াইল বস্তির ১৫০০ ঘর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ার ৩৫ মিনিটের মধ্যে তিনটি স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকার যানজট বড় বাধা হয়ে দাঁড়ায়; বড় গাড়ি সরু রাস্তায় ঢুকতে না পারায় দূর থেকে পাইপ টেনে আগুন নেভানো হয়।

তিনি জানান, আগুন পৌঁছানোর আগেই ‘ডেভলপমেন্ট স্টেজে’ পৌঁছে গিয়েছিল। বিদ্যুতের তার এবং গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। ক্ষয়ক্ষতির হিসাব তদন্ত শেষে জানানো হবে।

তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, প্রতি বছর কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিস মহড়া আয়োজন করে। সাম্প্রতিক মহড়ার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সম্ভব হয়। পানি স্বল্পতা কমানোর জন্য ওয়াসা ও ড্রেনের পানি ব্যবহার করা হয়। শীতকালে আগুনের সিজন বেশি হওয়ায় এ সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পায়।

স্থানীয়দের হেলিকপ্টার ব্যবহার করার প্রস্তাবে তিনি বলেন, হেলিকপ্টার আগুন নেভানোর জন্য উপযুক্ত নয়, কারণ বাতাস আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশ গড়তে গণতন্ত্রের বিকল্প নেই: তারেক রহমান

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অংশ নেওয়ার আশা প্রকাশ করলেন প্রেস সচিব

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

নাহিদ-তামিম নৈপুণ্যে পাকিস্তানকে অনায়াসে হারাল বাংলাদেশ

ভোটের হার বেশি হলে বিএনপি, কম হলে জামায়াত লাভবান—বিআইডিডি

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল ইনকিলাব মঞ্চ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি

অন্তর্বর্তী সরকারের বৈধতা: লিভ টু আপিলের রায় বৃহস্পতিবার

‘প্রত্যেক এজেন্টকে হতে হবে একেকজন তারেক রহমান’: আবদুস সালাম