রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টানা ভূমিকম্পে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

Spread the love

বিশ্বের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ৯৪টি ভূমিকম্প রেকর্ড করেছে ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার রাজধানী ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ বাড়ছে।

আর্থকোয়াকট্র্যাকার জানায়, একদিনে ৯১টি এবং গত সাতদিনে বিশ্বজুড়ে ৮৫২টি কম্পন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে ঘন ঘন ভূমিকম্প হওয়া মোটেও স্বাভাবিক নয় এবং এটি সম্ভাব্য বড় কম্পনের ঝুঁকির ইঙ্গিত হতে পারে।

শুক্রবার রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে ওঠে। আতঙ্কে ঘর থেকে বের হতে গিয়ে বা ভবন থেকে লাফিয়ে পড়ে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন মারা গেছেন।

শনিবার সকাল থেকে রাজধানী ও আশপাশে তিনবার মৃদু কম্পন রেকর্ড হয়—সকাল ১০:৩৮ মিনিটে ৩.৩ মাত্রা, সন্ধ্যা ৬:০৬ মিনিটে ৩.৭ মাত্রা এবং মাত্র এক সেকেন্ড পর ৪.৩ মাত্রার আরেকটি কম্পন। উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও বাড্ডা।

কিছু ভবনে ফাটল দেখা গেছে, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও মিলেছে। ক্রমাগত কম্পনে মানুষের আতঙ্ক আরও বাড়ছে

বিডি প্রতিদিন/আশিক

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বৃদ্ধি

হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে : তারেক রহমান

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সাহসী পাঁচ কালের কণ্ঠ সাংবাদিককে সম্মাননা

বাংলাদেশকে সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শুক্রবার প্রকাশ হবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল: ইসি সানাউল্লাহ

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ইমরান খান সুস্থ আছেন: আদিয়ালা কারা কর্তৃপক্ষ

আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ