শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আমীর খসরু: গণতন্ত্র প্রতিষ্ঠায় জয় নিশ্চিত করতে হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের জয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি গত প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে এবং রক্ত ঝরিয়েছে, তবে লড়াই এখনও শেষ হয়নি।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ: জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার মূল বাহন, কিন্তু বিভিন্ন চক্র সেই নির্বাচন ব্যাহত করতে চায়। তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাবি করেন, জনগণই সকল ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরও বলেন, পঁচাত্তর সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের ক্ষমতা গ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাকশাল হটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন থেকেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও নেতৃত্ব দিয়েছেন।

তিনি শেষ করেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, তাই দলের প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, কারণ ‘ব্যক্তির চেয়ে দল বড়’—এ শ্লোগান বিএনপি বিশ্বাস করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সার্ভার জটিলতা, কমলাপুরে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

ফের উত্তপ্ত মণিপুর: কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ, সংঘর্ষে আহত ৩

মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

২০২৬ হজের জন্য তিন সরকারি প্যাকেজ ঘোষণা

ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি

রুমিন ফারহানাসহ ৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথন: যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস”