শনিবার , ৩ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ

Spread the love

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রওনা হয়েছে। তিনটি লরিতে করে প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি রূপপুরে নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।

আরও ৯ ফ্লাইটে আসবে ইউরেনিয়াম

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে।

রাশিয়া থেকে এসব চালান কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রম ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। জ্বালানি সরবরাহ সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতিও এগিয়ে যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

হাতিয়ায় ফেরি উদ্বোধন ঘিরে বিএনপি-এনসিপি সংঘর্ষ

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগুনের নেপথ্যে হাসিনার ক্ষমতালিপ্সা: ফারুকী

গুলিবিদ্ধ ঢাকা-৮-এর স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি

আওয়ামী সাইবার সন্ত্রাসীরা পুরো অনলাইনজুড়ে প্রচারণা চালালো তথাকথিত “জয় বাংলা” শ্লোগান লেখার কারণেই নাকি এদেরকে হত্যা করা হয়েছে

মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে “বাচসাস” এর গ্রেট অ্যাচিভমেন্ট

আনন্দ-উচ্ছ্বাসে বাচসাস’র পরিবার দিবস উদযাপন