ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে শনিবার ভোরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, এই ভয়াবহ হামলার পরও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলের সাথে এই অভিযানে সরাসরি অংশ নিয়েছে মার্কিন বাহিনী।
ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, তেহরান ছাড়াও ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিশেষ করে তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এই যৌথ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নতুন এবং আরও জটিল মোড় নিল বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
সূত্র : আল-জাজিরা।



















