হাসপাতালে বিজিবি মোতায়েন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমান অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসছেন। এ উপলক্ষে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। বর্তমানে তারেক রহমান পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রয়েছেন; সেখান থেকে সরাসরি বসুন্ধরা আবাসিক এলাকার এই হাসপাতালে পৌঁছাবেন তিনি। সপরিবারে মাকে দেখার পর সেখান থেকে তার গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।



















