সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রায় ঘোষণার আগের রাতে রাজধানীতে ককটেল আতঙ্ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার প্রাক্কালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীজুড়ে। রায়ের আগের রাতেই ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক বাড়িয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর প্রথম বিস্ফোরণ ঘটে পল্লবী মেট্রোস্টেশনের নিচে। এরপর রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দু’টি ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা দ্রুত এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ছাড়া কারওয়ান বাজার, বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে এবং বাড্ডায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রাজধানীর বাইরে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকেও ককটেল বিস্ফোরণের খবর মিলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্দেশ দিয়েছেন—যানবাহনে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপে জড়িতদের দেখামাত্র কঠোর ব্যবস্থা নিতে, প্রয়োজনে গুলি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে।

ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও এপিবিএন মোতায়েন রয়েছে। কোনো মহল নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা দমন করবে বলেও তিনি সতর্ক করেছেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রোটিয়াদের দাপট জর্জির অভিষেক

পূর্ণোদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, উপদেষ্টাকে জানালেন সিইসি

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে ব্যাংক তারল্য সংকটে পড়বে

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দিবে: প্রধানমন্ত্রী

ভূগর্ভস্থ ঘাঁটি দ্রুত পুনরুদ্ধার করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ

স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিবচরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মালয়েশিয়ায় অভিযানে ৯৪ অবৈধ অভিবাসী আটক