বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

Spread the love

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকায় ফরিদ সরকার (৪১) নামে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফরিদ সরকার শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার জামাল উদ্দিন সরকারের ছেলে এবং গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার শেষে এবিএম ব্রিকসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। ওই ইটভাটায় তিনি মাটি সরবরাহের কাজ করতেন।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ইটভাটায় পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদ্রোহীরা বেঈমান, সতর্ক থাকুন: আজহারুল ইসলাম মান্নান

নির্বাচনে বিএনপির গলার কাঁটা ‘হেভিওয়েট’ বিদ্রোহী প্রার্থীরা

আশিক গুলিবিদ্ধ মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে২ টাইগ্রেস স্পিনার

সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

এসএসএফ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান

চাঁদে মানুষ পাঠানোর আগে বিশেষ এআই রোবট নামাচ্ছে চীন

গাজাগামী সুমুদ ফ্লোটিলা আটকাল ইসরায়েল, গ্রেটা থুনবার্গসহ কর্মীরা আটক

রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার