শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সিইপিজেড কারখানার ভয়াবহ আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় লাগা আগুন প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন নেভাতে ১৭টি ইউনিট কাজ করেছে এবং তারা এখনো ঘটনাস্থলে রয়েছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ঠান্ডা করতে আরও সময় লাগবে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ওই কারখানায় আগুন লাগে। ৮তলা ভবনের ৭তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তীব্র আগুনে আশেপাশের এলাকা পর্যন্ত তাপ ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরাও অংশ নেন। আগুনের ভয়াবহতায় তারা দীর্ঘ সময় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে দুটি প্রতিষ্ঠান ছিল—‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ ও ‘জিহং মেডিকেল কোম্পানি’। দু’টি প্রতিষ্ঠানের গুদামেই মূল আগুনের উৎপত্তি হয়। এখানে টাওয়েল, ক্যাপ ও সার্জিক্যাল সামগ্রী তৈরি করা হতো।

চট্টগ্রাম শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, কারখানায় প্রায় ৮০০ শ্রমিক ও কর্মচারী কর্মরত ছিলেন। আগুন লাগার পর সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার মালিকপক্ষও জানিয়েছে, ভেতরে কেউ আটকে নেই এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলনের নেতা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১২৫

নিয়মবহির্ভূতভাবে চীফ হিট অফিসার হিসেবে নিয়োগ

আকুর বিল পরিশোধের পর বাংলাদেশের নিট রিজার্ভ ৩১.৭২ বিলিয়ন ডলার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা

আগেও ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার