বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অস্ত্র ও  বিপুল পরিমাণ মদসহ তিনজন গ্রেপ্তার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে যৌথ বাহিনী রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে গুলিসহ দুটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি, আইফোন ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৯ অক্টোবর) ডিএমপি নিউজের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলো- নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও মো. রমজান আলী।

তিনি জানান, যৌথ বাহিনী খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ১টি সিগনাল লাইট, ১টি ওয়াকিটকি, ২টি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৯টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশি মদ, ৩০৯৫ মিলি বিয়ার ও নগদ ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি জানান, এসব জব্দকৃত অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য ও মদ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তা ছাড়া পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের, ইউক্রেনে হামলা বাড়ানোর হুঁশিয়ারি

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

ত্রয়োদশ সংসদের সমাপনীতে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আতঙ্কিত যাত্রীরা

ধ্বংসের দাবি ট্রাম্পের, ভিন্ন চিত্র গোয়েন্দা প্রতিবেদনে

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

ভাইয়া সম্বোধনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান

বাংলাদেশি জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির