বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিসিবির পদ ছাড়ছেন কোচ সালাহউদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৫, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগ করছেন। মঙ্গলবার রাতে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিসিবির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন

সালাহউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত, তবে জানা গেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হবে তার শেষ দায়িত্ব। আজই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেন

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে সক্রিয় থাকা এই কোচ ২০০৬–২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। পরবর্তীতে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্পেশালিস্ট কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া স্বীকৃত লেভেল–৩ কোচিং সনদধারী সালাহউদ্দিনকে দেশের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে একাধিক দলকে চ্যাম্পিয়ন করেছেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত