বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়েই ভারত থেকে আমদানি হচ্ছে ‘মিথানল’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি নিয়েই সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয় দাহ্য রাসায়নিক মিথানল। স্থলবন্দরে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দুর্ঘটনা ঘটলে বিপদের মুখে পড়ে পুরো এলাকা। গত বছর মিথানলবাহী এক লরিতে আগুন লাগলে ভারতের ডাউকি থেকে আনতে হয়েছিল অগ্নিনির্বাপক দল।

এছাড়া বন্দরে কেমিক্যাল পরীক্ষার জন্য কোনো ল্যাব না থাকায় শাবিপ্রবিতে নমুনা পাঠিয়ে রিপোর্ট আসার পর খালাস করা হয় মিথানল। এভাবে তিন সপ্তাহ পর্যন্ত ভারতীয় ট্যাংক লরি বন্দর এলাকায় অপেক্ষা করে, যা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ায়।

২০২৩ সালের ৯ নভেম্বর এমন এক লরিতে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্দরে। তখন বাংলাদেশের জৈন্তাপুর ও ভারতের ডাউকি থেকে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর ব্যবসায়ীরা তামাবিল দিয়ে মিথানল আমদানি বন্ধ এবং সেখানে ফায়ার সার্ভিস ইউনিট ও কেমিক্যাল ল্যাব স্থাপনের দাবি জানান। কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ জানান, ফায়ার সার্ভিস ইউনিট ও ল্যাব স্থাপন এখন জরুরি। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক রায়হান আহমদ বলেন, একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে এই সমস্যা সমাধান হবে। আপাতত সতর্কতার সঙ্গে মিথানল আমদানি চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

মিটফোর্ড হত্যাকাণ্ড: বিএনপি’র প্রতিবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

প্রথমবারেই কপাল খুলল প্রবাসীর, জিতলেন ২০ মিলিয়ন দিরহাম!

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে প্রাণহানি–ক্ষয়ক্ষতি

হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন: তারেক রহমান

শীতের দাপটেও জনস্রোত, ভরে উঠেছে ৩০০ ফিট

ইরানের যুদ্ধের খরচ নিয়ে উত্তপ্ত ক্যাপিটল হিল

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

পূর্ণোদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, উপদেষ্টাকে জানালেন সিইসি