বুধবার , ১৮ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২ দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ

Spread the love

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সজল মিয়া হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন, ২০২৫) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির এই দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালতে ফতুল্লা থানার হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট আবেদন করলে আদালত গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন এই তথ্য নিশ্চিত করে বলেন, আইভীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে শুনানি হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোন ধারায় অভিযোগের বর্ণনা নেই। আমরা রিমান্ড নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন আরও বলেন, “একটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এদিন তার পক্ষে রিমান্ড নামঞ্জুর আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আরেকটি হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন।”

এর আগে গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা আছে। ছয়টি মামলাতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত