রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব।
তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।


















