শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ নিয়ে যা বললেন আইজিপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ

Spread the love

আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করেন মানুষ—এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ।

শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন আইজিপি।

আইজিপি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান তারেক রহমানের

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি

শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ ১০০ জনকে আদালতে হাজিরার নির্দেশ, গেজেট প্রকাশ

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর : উপদেষ্টা

মেট্রোরেলে চাকরি পেলেন নিহত আবুল কালামের স্ত্রী

চাপ সামলাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ সাত দেশ

কুমিল্লায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে

ট্রেনের সঙ্গে মাছবোঝাই ট্রাকের ধাক্কা, ১০ বগি ক্ষতিগ্রস্ত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার