মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, ফুটবল-ক্রিকেট ব্যাট উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর যাওয়ার সময় কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং খেলাসামগ্রী উপহার দেন তিনি।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের দেখে প্রধানমন্ত্রী বাস থামান। পরে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ আরও জানান, এ সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে কলেজের অবকাঠামোগত উন্নয়নের অনুরোধ জানিয়েছেন। কলেজের জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে লিখিতভাবে দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সড়কপথে বাসযোগে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।

পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আনসার-ভিডিপিকে নিজের থানার বাইরে নির্বাচনি দায়িত্ব দেওয়ার দাবি বিএনপির

ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী

কৌশলগত জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন অচলাবস্থা

প্রবাসীদের ভোট নিবন্ধন প্রক্রিয়া শিগগির জানাবে ইসি

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক নীতি ঘোষণা

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

ফ্যামিলি কার্ডে সব সরকারি সুবিধা দিবে : তারেক রহমান

শাকিব খানের ছবিতে ভাগ্য ফিরেছে বিদেশি যে নায়িকাদের

শ্রমবাজারে বড় সুযোগ: জাপানে ১ কোটি কর্মীর চাহিদা