শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টানা পাঁচ দিনের ছুটির সমন্বয়ে আজ খোলা ব্যাংক ও শেয়ারবাজার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ

Spread the love

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সমন্বয় করতে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্রাহকদের সেবা দেওয়া হবে।

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়।

এদিকে, আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সচল রাখতে ছুটির দিনগুলোতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।

এ জন্য স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। এর ফলে পূজার ছুটির মধ্যেও বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা সীমিত পরিসরে চালু রাখার ব্যবস্থা থাকবে।

সর্বশেষ - অপরাধ