বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ-ইইউয়ের এফটিএ দ্রুত করতে গুরুত্বারোপ জার্মান রাষ্ট্রদূতের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ

Spread the love

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও জার্মানি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। তিনি বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও চলাচলের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার অংশীদারত্ব আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ-জার্মানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তার দেশের অঙ্গীকারের কথা জানান। তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

এ সময় রাষ্ট্রদূত লোটজ বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত