মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্গোৎসব ঘিরে প্রধানমন্ত্রীর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ণ

Spread the love

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় সামরিক বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে সড়কপথে রংপুরে গিয়ে রাধা গোবিন্দ মন্দির ও কালীবাড়ি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন।

রংপুর সফর শেষে সৈয়দপুর থেকে সামরিক বিমানে রাজশাহী যাবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম সফর শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

এদিকে, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে সোমবার মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

অন্যদিকে, চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোমবার নগরের ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ ছাড়া বুধবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই সফরে হেলিকপ্টার থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ, মোংলা নৌঘাঁটিতে সভায় অংশগ্রহণ এবং মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়াতে হবে

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

মামাতো-ফুফাতো ভাইদের সংঘর্ষে নিহত ১, আহত ৭

১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সিলেটে ৪.৩ মাত্রার মৃদু ভূমিকম্প: আতঙ্কে সীমান্তবাসী

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

জবি’র সংঘর্ষে চার শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

সিলেটে গিয়েও হেরে গেলেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রত্যয়: টাঙ্গাইলে আইসিটি মন্ত্রী