শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ

Spread the love

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে দণ্ডবিধির একাধিক ধারায় (মামলা নং ০৬) এ মামলাটি রুজু করেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (BG-338) লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট তৈরি হলে ক্ষুব্ধ যাত্রীদের শান্ত করতে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এ সময় আখতারুজ্জামান তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান, গালিগালাজ ও হুমকির পাশাপাশি বিমান ও পর্যটন মন্ত্রীকে নিয়ে চরম অশালীন মন্তব্য করেন।

পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন তাঁর সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা সংরক্ষিত কেপিআই (KPI) এলাকায় ভিডিও করতে গেলে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা নিষেধ করায় তাঁকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ছাড়া আখতারুজ্জামান ট্রলি থেকে অন্যান্য যাত্রীদের জমজমের পানির বোতল ছুঁড়ে ফেলে ক্ষতিসাধন করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আলামত সংগ্রহের মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে তিনি তাঁর সাবেক রাজনৈতিক দল বিএনপি থেকে মোট ৫ বার বহিষ্কৃত হয়েছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও প্রশাসনিক নোটিশ জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর পোর্টালে যুক্ত থাকতে পারেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনাল: ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ

মন্ত্রীর পদত্যাগ দাবিতে কাল ‘মন্ত্রণালয় অভিমুখে যাত্রা’

‘ভুল হতে পারে, কিন্তু অন্যায় প্রশ্রয় পাবে না’ : জামায়াত আমির

লিবিয়া উপকূলে ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার, একজন বাংলাদেশি শনাক্ত

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, শতাধিক অভিবাসীর মৃত্যু

অভিনেত্রী শাওন ও ডিবি হারুনসহ ১২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি

শাকিব খানকে চাপাবাজ বললেন এক ভক্ত!