বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

Spread the love

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সরকার এবার সর্বোচ্চ বাজেট দিয়েছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য খাতের আগের সরকারের সময়কার বিভিন্ন উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, সে সময়ে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। যেসব চিকিৎসা সরঞ্জাম ও মেশিন আনা হয়েছিল, সেগুলোর অনেকগুলো ব্যবহার উপযোগী ছিল না বলেও দাবি করেন তিনি।

সেমিনারে বিশেষজ্ঞরা হৃদরোগের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, অনেক সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য এড়িয়ে চলা, অতিরিক্ত লবণ ও প্রসেসড ফুড কমানো এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

ভোক্তা পর্যায়ে কমেছে জ্বালানি তেলের দাম

দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় পদচ্যুত ট্রাম্পের প্রেস সেক্রেটারি

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

রমনায় নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

পাকিস্তান-সৌদি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের প্রতিক্রিয়া