শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনার মূল বিষয়সমূহ:

  • বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা: দুই পক্ষের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নানা কৌশল নিয়ে আলোচনা হয়।
  • জাতিসংঘ সংস্কার ও বহুপক্ষীয় কূটনীতি: সমসাময়িক বৈশ্বিক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সার্বিক সংস্কার এবং শক্তিশালী বহুপক্ষীয় সহযোগিতার ওপর উভয় পক্ষই একমত প্রকাশ করে।
  • রোহিঙ্গা সংকট নিরসন: বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও মানবিক সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সমর্থন অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

সর্বশেষ - অপরাধ