রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হরিণের মাংস উদ্ধার,আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

Spread the love

গহিন সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ১০০ কেজি মাংসসহ ইয়াকুব সানা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (১৩ অক্টোবর) ভোর রাতে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ৪নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি হরিণের মাথা ও পা জব্দ করা হয়।

আটক হওয়া ইয়াকুব কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের আব্দুল হামিদ সানার  ছেলে।

কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ৪নং কয়রা লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন একটি চক্র হরিণ শিকারের সঙ্গে যুক্ত। সেই ভিত্তিতে নিয়মিত টহল পরিচালনার সময় হরিণের মাংসসহ ইয়াকুব সানা নামে এক ব্যক্তিকে আটক করি। আটক ইয়াকুবের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণের রাষ্ট্র গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির এমপিদের ‘সংস্কার পরিষদের’ শপথ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অন্তর্বর্তী সরকারের নীতি কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি

৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ

নির্বাচনে প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করবে না: অর্থ উপদেষ্টা

খাল খনন কর্মসূচি: জিয়াউর রহমানের উদ্যোগ থেকে বর্তমান পরিকল্পনা

৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে

ভারতকে দু’বার হারানোর হুঁশিয়ারি হারিস রউফের

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের রানি মা সিরিকিত আর নেই