শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারি বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই বেছে নিয়েছেন। নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে রাজধানীর হেয়ার রোডের এই ঐতিহাসিক ভবনেই তিনি ওঠার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণপূর্ত মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বর্তমানে এই ভবনে অবস্থান করছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, অধ্যাপক ইউনূস আজ ২৭ ফেব্রুয়ারি যমুনা ছেড়ে দেবেন এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে প্রধানমন্ত্রী সেখানে আনুষ্ঠানিকভাবে উঠবেন। প্রায় সোয়া তিন একর আয়তনের এই ভবনের পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলো দুটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

আগামী পবিত্র রমজানের ইফতার মাহফিল এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনাতেই আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যেই দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকা প্রাথমিকভাবে পরিদর্শন করা হলেও সময়স্বল্পতা ও কৌশলগত কারণে শেষ পর্যন্ত হেয়ার রোডকেই চূড়ান্ত করা হয়। বর্তমানে তারেক রহমান গুলশানের নিজস্ব বাসভবন থেকে সচিবালয় ও তেজগাঁওয়ের কার্যালয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করছেন।

এদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সরকারি বাংলো ও ফ্ল্যাট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে সরকারি আবাসন পরিদপ্তর। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩৫ হেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২৪ বেইলি রোড এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে ১ হেয়ার রোডের বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও ভূমিমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মিন্টো রোড ও হেয়ার রোডের বিভিন্ন বাংলোয় আবাসন নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে যথাক্রমে গুলশান ও ধানমন্ডিতে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডের ১০ তলা বিশিষ্ট ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’-এ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনার বিশ্বকাপ বেসক্যাম্পে আবেগময় অধ্যায়ের সমাপ্তি

আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান: নেতাকর্মীদের ঢল ও উচ্ছ্বাস

ঢাকা-কলকাতা রুটে ‘মৈত্রী’ ফের চালু হতে পারে সেপ্টেম্বরে

ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য

বিএনপি: খালেদা জিয়া তিন আসনে লড়বেন

জেডি ভ্যান্সসহ পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিদল, সাড়া নেই তেহরানের

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

সমালোচকদের আয়নায় মুখ দেখার পরামর্শ জামায়াত আমিরের

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি