শনিবার , ১২ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অভিনেতা জামাল উদ্দিন  মারা গেছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ৪:৫২ পূর্বাহ্ণ

Spread the love

একুশে পদকপ্রাপ্ত টেলিভিশন ও মঞ্চ নাটকের বর্ষীয়ান অভিনেতা জামাল উদ্দিন হোসেন (৮১) মারা গেছেন।কানাডার ক্যালগিরিতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিনি মারা যান(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কানাডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রী রওশন আরা হোসেনকে রেখে গেছেন।

তার ছেলে তাশফিন হোসেন তার বাবার মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাবা জামাল উদ্দিন হোসেন যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন।’

নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে অনেক বছর যুক্ত ছিলেন জামাল উদ্দিন হোসেন। তার স্ত্রী রওশন আরা হোসেনও একজন গুণী অভিনয় শিল্পী।

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সশস্ত্র বাহিনী কেনাকাটায় তারিক সিদ্দিকের দুর্নীতির অভিযোগ

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা

ভিয়েতনাম যুদ্ধের ‘স্টাইল-কৌশল’ ব্যবহার করছে ইরান: মার্কিন বিশ্লেষক

নির্বাচনী পরিবেশ ইতিবাচক, ইইউ পর্যবেক্ষকদের স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে বদ্ধ করে রাখব

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

ভুয়া অ্যাকাউন্টে গ্রাহকের টাকা তুলতে চেয়েছিল ইভ্যালি

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় আজ

গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের আবেগঘন মতবিনিময়