শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রেস সচিবের বার্তা: হত্যাকাণ্ডে অভিযুক্তরা ফিরবে দেশে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যাদের হাতে শহীদের রক্ত লেগে আছে—তাদের দেশে ফিরিয়ে আনা শহীদদের প্রতি সরকারের দায়।

শুক্রবার সকালে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, ভারতের কাছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, “যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সবাইকে দেশে আনা হবে। বিচারের মুখোমুখি করতেই হবে।”

তিনি আরও জানান, নির্বাচনের আগে হাতে প্রায় ৭০ দিনের মতো সময় আছে। এই সময়ে তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে কি না নিশ্চিত নন, তবে চেষ্টা অব্যাহত থাকবে। নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারাও এই প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেস সচিব বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করার সুযোগ কেউ পাবে না। সরকার এবং বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোও চায় নির্বাচন সুষ্ঠুভাবে হোক।

খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন—এমনই আশা প্রকাশ করেন শফিকুল আলম। তার উপস্থিতি দেশের জন্য অত্যন্ত প্রয়োজন বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেন। তিনি বলেন, দলটি নিষিদ্ধ না হলেও ইতিহাস বলবে—জাতীয় পার্টি ছিল স্বৈরাচারের সবচেয়ে বড় সহযোগী।

সর্বশেষ - অপরাধ