শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে ১১তম গ্রেড প্রদানের উদ্যোগ: গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ

Spread the love

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আশা করা যাচ্ছে, এতে সফলতা পাওয়া যাবে। শনিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি। তাদের মর্যাদা ও অবস্থার উন্নতির জন্য সরকার সবসময় উদ্যোগ নিচ্ছে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদায় উন্নীত করতেও সরকার সক্ষম হয়েছে।

তিনি নতুন বই বিতরণ প্রসঙ্গে জানান, আগামী জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে, কারণ জেলা পর্যায়ে বই ইতিমধ্যে পৌঁছে গেছে।

সেমিনারে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ