রবিবার , ৪ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে হাতাহাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

Spread the love

জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকার আদালতে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আদালতকক্ষের ভেতরে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে আদালত চত্বরের বাইরেও দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে আখতারুজ্জামানের জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুপুর আড়াইটার দিকে কঠোর পুলিশি পাহারায় আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। বেলা ২টা ৪০ মিনিটের দিকে জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতির অবনতি হলে বিচারক এজলাস ছেড়ে চলে যান।

কয়েক মিনিট পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। পরে বেলা ২টা ৪৫ মিনিটের দিকে বিচারক আবার এজলাসে বসেন।

এ সময় আখতারুজ্জামান তাঁর পক্ষে ১০ জন আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানান। তবে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতকক্ষের উত্তেজনা পরে আদালত ভবনের নিচে ও সিএমএম আদালতের সামনের সড়কেও ছড়িয়ে পড়ে। সেখানে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক মিনিট হট্টগোল ও ধাক্কাধাক্কি চলে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যেসব অভিযোগে মামলা

বিমানবন্দরের এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পেতে বিলম্ব, ট্রলির সংকট ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিমানবন্দরের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যক্রম চলছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট: ঈদযাত্রায় দুর্ভোগ

টিসিবির কার্ড থেকে ৫৯ লাখ সুবিধাভোগী বাদ: বাণিজ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়—শিক্ষামন্ত্রী

ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৭.৬%

মঙ্গলবার থেকে বৃষ্টি কমে উন্নতি হতে পারে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি