মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল ও জিপিএস নজরদারির পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হতে পারে।

প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলাচল করবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। প্রাথমিকভাবে দুই সিটির ফিডার সড়কে মোট আট লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমোদনের প্রস্তাব রাখা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে গত ১৩ ও ৩০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি সভায় নিবন্ধন, রুট, চালকের লাইসেন্স, উৎপাদন নিয়ন্ত্রণ ও চার্জিং ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

ফিডার সড়কে চলবে ৮ লাখ রিকশা

পরিকল্পনা অনুযায়ী, ঢাকা মহানগরে বর্তমানে প্রায় ১৫ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, যেগুলোর কোনো নিবন্ধন নেই। ঢাকার বাইরে রয়েছে আরও প্রায় ৪০ লাখ। নথিতে অনিয়ন্ত্রিত চলাচলের কারণে রাজধানীতে যানজট ও দুর্ঘটনা বাড়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ হাজার ২৫০ কিলোমিটার এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১ হাজার ১৭০ কিলোমিটার ফিডার সড়কে চার লাখ করে মোট আট লাখ রিকশা চলাচলের অনুমোদনের কথা বলা হয়েছে। এসব রিকশা প্রধান সড়কে চলতে পারবে না।

জোনভিত্তিক চলাচল নিশ্চিত করতে অনলাইনে জিপিএস ও জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব রয়েছে। পাশাপাশি রিকশার গায়ে আলাদা রং এবং নম্বরপ্লেটে জোনভিত্তিক কোড ব্যবহারের মাধ্যমে নির্ধারিত এলাকার বাইরে চলাচল নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।

নতুন রিকশা নিবন্ধনের প্রস্তাব

পরিকল্পনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনুমোদিত নতুন ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের পর সড়কে নামানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে এক্সচেঞ্জ কর্মসূচির মাধ্যমে পুরোনো রিকশা বদলে নতুন রিকশা দেওয়ার প্রস্তাব রয়েছে।

এ ক্ষেত্রে পুরোনো গাড়ির মূল্য নতুন গাড়ির দামের সঙ্গে সমন্বয় করা হবে। বাকি অর্থ মালিক নিজে অথবা ক্ষুদ্রঋণের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

দেশীয় দুই সিটের রিকশার সম্ভাব্য দাম ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধরা হয়েছে। পুরোনো গাড়ির মূল্য সমন্বয়ের পর নতুন রিকশা কিনতে প্রায় দেড় লাখ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

খসড়া সিদ্ধান্ত অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হতে পারে। প্রতিটি রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে। মেয়াদ শেষে নিবন্ধন বাতিল করা হবে।

সিটি করপোরেশন এলাকায় দুই সিটের রিকশার জন্য এককালীন ১০ হাজার টাকা নিবন্ধন ফি এবং বছরে ৩ হাজার টাকা নবায়ন ফি প্রস্তাব করা হয়েছে।

চালকদের জন্য লাইসেন্স

পরিকল্পনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ৫০০ টাকা ফি দিয়ে পাঁচ বছরের জন্য চালকের লাইসেন্স দেওয়ার প্রস্তাব করা হয়েছে। লাইসেন্সধারীদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হবে।

অবৈধ চার্জিং বন্ধে নির্দিষ্ট চার্জিং পয়েন্ট ও গ্যারেজে ব্যাটারি চার্জের ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

ব্যাটারি সোয়াপিং ব্যবস্থা

প্রচলিত পদ্ধতির পরিবর্তে সাবস্ক্রিপশনভিত্তিক ব্যাটারি সোয়াপিং ব্যবস্থা চালুর প্রস্তাবও রয়েছে। এই ব্যবস্থায় ব্যবহৃত ব্যাটারির পরিবর্তে চার্জ করা ব্যাটারি এক থেকে দেড় মিনিটের মধ্যে প্রতিস্থাপন করা যাবে।

পরিকল্পনা অনুযায়ী, চার লাখ রিকশার জন্য স্টেশনের সক্ষমতা বিবেচনায় এক হাজার থেকে ছয় হাজার ব্যাটারি সোয়াপিং স্টেশন প্রয়োজন হতে পারে।

প্রতিটি স্টেশন স্থাপনে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। অর্থায়নের প্রস্তাবে গ্রিন ফান্ড থেকে ৭০ শতাংশ, সরকারি প্রণোদনা ২০ শতাংশ এবং উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগ ১০ শতাংশ রাখার কথা বলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চুলার বিস্ফোরণে বাড়ছে মৃত্যুঝুঁকি

সাবেক অন্তর্বর্তী সরকারের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী

ঈদুল আজহা ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ইরান-পাকিস্তান বৈঠক: সংলাপে ইসলামাবাদের মধ্যস্থতা

নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা

বার্ষিক পরীক্ষা সম্পন্নে প্রাইমারির শীতকালীন ছুটি বাতিল

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগে অগ্রাধিকার দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন ইউনিফায়েড এডু আইডি ও স্মার্ট কার্ড