বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটির সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ

Spread the love

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি আসন্ন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

২২ অক্টোবর ছুটি কার্যকর হলে সাপ্তাহিক ছুটিসহ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবারের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, ২২ অক্টোবর ছুটির বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

ওই কর্মকর্তা জানান, এটি জাতীয় ছুটি হিসেবে কার্যকর হবে। ফলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে। অর্থাৎ প্রজ্ঞাপন জারি হলে দেশের সরকারি-বেসরকারি সব অফিসে ছুটি কার্যকর হবে।

তবে জরুরি সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, সমুদ্র ও স্থলবন্দর, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি কার্যক্রম চালু থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।

হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনসহ জরুরি স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানও যথারীতি চালু থাকবে।

ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবে। ২২ অক্টোবরের ছুটি নিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের সময় এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর গভীর শোক

মুখোশ পরে ছাত্রলীগের কম্বল বিতরণ

দেশের ১৩ অঞ্চলে কালবৈশাখীর তাণ্ডব: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়েছে

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

তুরস্কে আন্তঃনগর বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭ ও আহত ১১

ই-ট্রাফিক: আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ইরানের সঙ্গে গোলাগুলি ‘লাভ ট্যাপ’, যুদ্ধবিরতি বহাল আছে: ট্রাম্প

চটকদার অনলাইন ঋণে প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

গবেষণায় নৈতিকতা ও সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা জরুরি: ডুয়েট উপাচার্য