সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার। বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আজকের দিনটিই।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রবিবার দুপুর ২:৩০ পর্যন্ত মোট ২৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মাত্র ৩১ জনই জমা দিয়েছেন। শেষ দিন এই সংখ্যাটি দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইসি গত ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং আপিল সংক্রান্ত সময়সূচি সংশোধন করেছে। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত, আপিল দাখিল ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে ৫৫ জন নিহত: বিবিসি

অক্টোবরে সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সালমানের আগে কার সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া? ফাঁস হলো পুরনো রহস্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াতসহ ১০ দল

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

আসছে পরীমণির ‘রঙিলা কিতাব’

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

৩৬৯ কেন্দ্রে বিশৃঙ্খলা, ১৩ স্থানে ভোট বাধাগ্রস্ত—ইসি

‘দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার ঘোষণা : চরমোনাই পীর