রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ

Spread the love

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেডআরএফের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘একটি উদ্যোগ, একটু চেষ্টা—এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’।

প্রতিপাদ্যের মাধ্যমে উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষের আর্থিক সচ্ছলতা অর্জন এবং দেশের স্বনির্ভরতা প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরা হয়েছে।

সর্বশেষ - অপরাধ